1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শালিখায় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৪ জনকে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ বুধবার বেলা ১১ টায় বুনাগাতীর হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রয়কালীন অবস্থায় নড়াইলের কালিয়া উপজেলা থেকে আসা ফেরদাউস, আশুতোষ ও জসিম নামে তিনজন জাল বিক্রেতাকে ৩ হাজার ও আড়পাড়া বাজার থেকে ফরিদ নামে একজন জাল বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস অবৈধ কারেন্ট জাল(২৭০০০ মিটার) জব্দ করা হয়। যা উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, ক্ষেত্র সহকারী খন্দকার ইজাজ, দেবাশীষ বিশ্বাসসহ আনসার সদস্য বৃন্দ প্রমুখ। উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, মাছের এই ভরা মৌসুমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যদস্যু নির্মূলে আমাদের এই অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT