1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শাজাহানপুরে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

 

বুধবার সকাল ৯ টায় উপজেলা আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।

উপজেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলার কর্মকর্তাগণ কেন্দ্র ভিত্তিক টিকা প্রদানে সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

 

দ্বিতীয় ধাপে উপজেলার আড়িয়া, আমরুল, চোপিনগর, খোট্রপাড়া ও মাদলা ইউনিয়নের ৫ টি টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচী।

 

মাদলা মালিপাড়া এম আর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসা রমজান আলী জানান, প্রথম ডোজ নিতে দীর্ঘ লাইনে ভোগান্তি পোহাতে হলেও আজ দ্বিতীয় ডোজ নিতে তেমন কষ্ট হয়নি। প্রথম ধাপে টিকা নেওয়ার পর থেকে আমার শারীরিক কোন সমস্যা দেখা দেয়নি। আজ আবার দ্বিতীয় ডোজের টিকা নিলাম।

 

মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, প্রথম পর্যায়ে যারা টোকেনের মাধ্যমে টিকা পেয়েছেন শুধু তারাই আজ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাচ্ছেন।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতারব হোসেন বলেন, শাজাহানপুরে ২য় দ্বিতীয় ডোজের টিকা আজ ও আগামীকাল দেওয়া হবে। সকাল থেকে ৫ টি টিকা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে টিকাদান চলছে। বেলা ১ টা পর্যন্ত ৭০ ভাগ টিকা দেওয়া হয়েছে।

 

বাকী ৫ টি ইউনিয়ন খরনা, আশেকপুর, গোহাইল, মাঝিড়া ও পৌরসভার বর্ধিত অংশে টিকা কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর টিকা প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT