1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শাজাহানপুরে গয়নাকুড়ি ইয়ং স্টার ক্লাবের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গয়নাকুড়ি ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে খরনা গয়নাকুড়ি গ্রামের ফসল শূন্যমাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহবার হোসেন ছান্নু।

উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নূরুল আমিন শিশির, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব অছিম উদ্দিন, যুবলীগ নেতা খুররুম, এস এম বাকী বিল্লাহ, ইয়ং স্টার ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সাইদি, সদস্য শাহাদাত, জালাল, খরনা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাকসুদ রহমান বাবু, খরনা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, বাহারাম বাদশা, নাজমুস সাকিব, শাকিল, তৌহিদ, মোস্তা, প্রমুখ।

উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি শামিম রানার সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম এবং তাকে সহযোগিতায় ছিলেন খান আব্দুল্লাহ ও আতিকুর রহমান।

উদ্বোধনী টুর্নামেন্টে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-১ গোলে কুড়িআঞ্জুল শান্তিয়ারা ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে নওদাপাড়া স্পোর্টিং ক্লাব চ‍্যাম্পিয়নের গৌরব অর্জন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT