1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শাজাহানপুরে করলা চাষে করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক সাহেব আলী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে আবাদী জমিতে চল্লিশা জাতের করলা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক সাহেব আলী।

সে মানিকদিপা উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে।

সরেজমিনে দেখা যায়, কৃষক সাহেব আলী করলা জমির আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন। তিনি চলতি সবজির মৌসুমে এবার ২০ শতাংশ জমিতে চল্লিশা জাতের করলা চাষাবাদ করেছেন। গত ভাদ্র মাসের শুরুতে বীজ বোপণ করা হয়। নিয়মিত সেচ কীটনাশক স্প্রে ও সঠিকভাবে পরিচর্যার ফলে মাত্র চল্লিশ দিন পর থেকেই করলা বাজারে বিক্রি করতে শুরু করেন। প্রথম বারেই গত বৃহস্পতিবার ২০ কেজি করলা ৩৫ টাকা কেজি দরে ৭০০ টাকায় বিক্রি করেন। আগামী সোমবার দ্বিতীয় ধাপে আবারও প্রায় ১২০ কেজি করলা তুলে বিক্রি করবেন মর্মে জানান। এভাবেই যতদিন বৃদ্ধি পাবে ততই ফলন বৃদ্ধি পাবে। প্রতি সপ্তাহে দুই দিন করলা বাজারে বিক্রি করতে পারবেন। এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বতর্মান বাজার মূল্য অপরিবর্তিত থাকলে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা করলা বিক্রি করতে পাবরেন এমন আশায় বুক বেধেঁ আছেন তিনি।

প্রতি বছর তিনি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষের পাশাপাশি আলু বেগুন লাউ সহ আরও অনেক ফসলের চাষাবাদ করেন। কৃষক সাহেব আলীর মত আরও অনেক চাষীরাইএই গ্রামের ফসলি জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ সারা বছরই করে থাকেন বলে জানা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT