1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শাজাহানপুরে ইট বোঝায় ট্রাক রাস্তার গর্তে পরে সাধারণ মানুষের চলাচলার ভোগান্তি সৃষ্টি হয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৮২ বার পঠিত

আব্দুল কাইয়ুম,বগুড়া (শাজাহানপুর) প্রতিনিধি।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাঝিড়া দুবলাগাড়ী রোডে হাইওয়ের পার্শ্বে একটি ইট বহনকারী ট্রাক (২,০০০ হাজার) ইট সহ রাস্তার গর্তে পড়ে যায়। ঘটনাটি ঘটে (৭ জানুয়ারী বৃহস্পতিবার) সকাল ৭ ঘটিকায়।

ঘটনার কারণ জানতে চাইলে ট্রাকটির চালক আঃ মোমিন (৩০) জানান, আমি LGP ইট ভাটা থেকে দুহাজার ইট বোঝায় করে কৈই গাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথের মধ্যে ঘটনাস্তলে এসে ট্রাকের চাকাটি মাটির গর্তে তলিয়ে যায়। গর্তে কাদা মাটি দিয়ে ভরাট করার কারণে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন যারা এই গ্যাস লাইন সংযোগের কাজ করতেছেন তারা ঠিক ভাবে কাজ করতেছেন না বলে অভিযোগ করেছেন।

অভিযোগের ভিত্তিতে কাজটির ঠিকাদা আরিফুজ্জামান কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বনানী থেকে বি-ব্লক পর্যন্ত গ্যাস লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। গ্যাস লাইন সরবরাহের জন্য মাটির নিচে ১০ ফিট গভীরতা খনন করা হয়। এবং পাইপ সংযুক্ত করা হলে পরে তা পুনরায় মাটি দিয়ে গর্ত ভরাট করা হয়। মাটি নরম হওয়ায় এমন ঘটনা ঘটেছে। তিনি তা খতিয়ে দেখার কথার জানিয়েছেন।

এদিকে ট্রাক গর্তে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে জন সাধারণের চলাচলার ভোগান্তি সৃষ্টি হয়। অবশেষে ৪ জন ট্রাক শ্রমিকের দীর্ঘ ২ ঘন্টার প্রচেষ্টায় ট্রাকটি গর্ত থেকে উঠে আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT