1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লিজেন্ড ফুটসাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সানরাইজ স্পোটিং ক্লাব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

।রাঙ্গামাটি প্রতিনিধি।।

রাঙ্গামাটির প্রয়াত ক্রীড়বীদদের স্মরণে এবং ফুটবলের জাগরণ, প্রচার-প্রসারে রাঙ্গামাটিতে প্রথমবারের মত আয়োজিত লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গামাটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

 

লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আহবায়ক রাজিব ত্রিপুরা মিল্টনের সভাপতিত্বে লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ শাহজাহানের সঞ্চালনায় ফাইনাল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, রাঙ্গামাটি সদর উপজেলা প্যানেল মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎন্সা বেগম, জেলা আওয়ামীলীগের নেতা মমতাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাওয়াল উদ্দিন, জেলা যুবলীগ নেতা মোঃ আবু তৈয়ব ও যুবলীগ নেতা মোঃ সেলিম প্রমূখ।

 

ফাইনাল খেলায় সানরাইজ স্পোটিং ক্লাব ৫-০ গোলে রিজার্ভমুখ স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বৃহত্তর রিজার্ভ বাজার খেলোয়াড় সমিতির আয়োজনে লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশ নেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT