1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক ক্রীড়া উৎসব-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৯৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

শুক্রবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মুজিব শতবর্ষ লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক ক্রীড়া উৎসব-২০২১ এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবিহা সুলতানা, সহসভাপতি ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী ভূঁঞা প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী, লালমনিরহাট পিটিআই এর সুপারিনটেনডেন্ট হায়দার আলীসহ লালমনিরহাট জেলা ও উপজেলা প্রাথমিক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক আজিজুল হক মোল্লা বাবু, লুৎফর রহমান লিটন, মিজানুর রহমান মিজান।

 

ব্যাডমিন্টন খেলায় আদিতমারী উপজেলা চ্যাম্পিয়ান ও হাতীবান্ধা উপজেলা রানার্স আপ হয় এবং ফুটবল খেলায় লালমনিরহাট সদর উপজেলা চ্যাম্পিয়ান ও হাতীবান্ধা উপজেলা রানার্স আপ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT