1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লালমনিরহাটে ৭০বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার কালীগঞ্জে ৭০বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামক একজন পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটক পুলিশ সদস্য লালমনিরহাট জেলার হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার সাংবাদিকদের জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পুলিশ ও সাংবাদিক স্টীকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।

এ সময় রংপুরগামী একটি মোটর সাইকেল সন্দেহমূলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে ৭০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ মাদকসহ আটক পুলিশ কনস্টবল হাতীবান্ধা হাইওয়ে থানায় কনস্টবল পদে কর্মরত এ তথ‌্যের সত‌্যতা নিশ্চিত করেছেন সাংবাদিকদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT