1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

লালমনিরহাটে বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২২৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশ স্বাধীনে খালেদা জিয়ার অবদান অস্বীকার করলে হবে না। যুদ্ধকালীন সময়ে জনগনকে সংগঠিত করেছেন তিনি। তাই তাকে মুক্তিযোদ্ধা বললে ভুল হবে না। এই মুক্তিযোদ্ধার মুক্তি ভিক্ষা নয় এটি অধিকার। তাই এ অধিকার আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনা হবে।

বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে লালমনিরহাট জেলা-বিএনপি আয়োজিত এক সমাবেশে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি। লালমনিরহাট জেলা শহরের আলোরুপা মোড়ের দলীয় কার্যালয়ের সংলগ্ন লালমনিরহাট প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার ভাষণ নয়, ৭১ সালে পাকিস্তানী বাহিনী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিলেন, তিনি বিদেশে না গিয়ে দেশে থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করার চেষ্টা করেছিলেন, তাই খালেদা জিয়াও মুক্তিযোদ্ধা।

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাজপথ দখল করে নেন, রাজপথ থেকেই সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে সু-চিকিৎসার ব্যবস্থা করাতে হবে।

বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ রংপুর ও কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে সমাবেশে অংশ নিতে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে কর্মীরা মিছিলে নানা শ্লোগান দিয়ে আসতে থাকে। এ সময় জেলা শহরের বিভিন্ন মোড়ে পুলিশ তাদের বাঁধা দেয়। সকাল থেকেই জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে শক্ত অবস্থানে ছিলো পুলিশ। পরে মিছিলে শ্লোগান না দিয়ে সমাবেশে যোগ দেয় তারা।

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশে বাঁধা দিতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশকে দিয়ে সড়কে যানবাহন রেখে ব্যারিকেড দেয়া হয় যাতে বেশি সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নিতে না পারেন। কিন্তু নেতাকর্মীরা পুলিশী বাঁধা উপেক্ষা করে সমাবেশে যোগ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT