1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

লালমনিরহাটে একটি কালভার্ট আট গ্রামের মানুষের কষ্টের কারণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৫৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম কিসামত হারাটি, মাষ্টারপাড়া, আমিনটারী, কুমারপাড়া, ওকড়াবাড়ী পাশাপাশি গ্রাম। গ্রামের ভিতর দিয়ে চলাচলের রাস্তায় রয়েছে একটি কালভার্ট। সম্প্রতি কালভাটর্টি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন ওই এলাকাসহ আট গ্রামের মানুষ।

 

কালভার্টটি ভেঙে যাওয়ায় পশ্চিম কিসামত হারাটি মাষ্টারপাড়াসহ আট গ্রামের মানুষকে কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের চলাফেরায় কষ্ট পোহাতে হচ্ছে। কৃষিপণ্য পরিবহন নিয়ে খুব বেকায়দায় রয়েছে কৃষক।

 

পশ্চিম কিসামত হারাটি মাষ্টারপাড়া এলাকার আব্দুস ছালাম সরকার বলেন, কালভার্ট ভেঙে কয়েক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘুরে যাওয়ার কারণে অতিরিক্ত গাড়ির ভাড়া গুনতে হয়েছে। বর্তমানে ভারী যানবাহন নিয়ে ওই রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। শুধুমাত্র হালকা যান চলাচল করতে পারছে। কিন্তু তাতে পুরো সমস্যা মিটছে না।

 

একই গ্রামের আব্দুর রহমান বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় কমপক্ষে ৩ থেকে ৪টি ওয়ার্ডের প্রায় ১০হাজার লোকের চলাফেরায় সমস্যা হচ্ছে। কৃষকদের চাষাবাদ ও কৃষি উপকরণ নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত কালভার্ট মেরামত করার দাবি জানান তিনি।

 

হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, কালভার্ট ভাঙার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT