1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

লালমনিরহাটে একই দিনে ৫জন ছাত্রকে কোভিড-১৯ এর ২টি করে ডোজ প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৮১ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ নানা অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। ঠিক এরই ধারাবাহিকতায় এবারও ঘটলো ৫জন শিক্ষার্থীকে নিয়ে এলাহী কান্ড। লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী এলাকার ৫জন মাদ্রাসার ছাত্রকে একই দিনে ২টি করে কোভিড-১৯ এর টিকা প্রদানের অভিযোগ উঠেছে।

জানা যায়, শনিবার (১৫ জানুয়ারি) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে চর কুলাঘাট দাখিল মাদ্রাসা এবং চরখাটামারী নুরানী তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসার খোরশেদ আলম, লিমন মিয়া, আতিকুর রহমান ইমতিয়াজ আহম্মেদ ও মমিনুল ইসলামসহ ৫জন শিক্ষার্থীকে ১টি করে ২টি হাতে ২টি করোনার টিকা দেয়া হয়। টিকা নিয়ে বাড়িতে আসতে না আসতেই সন্ধ্যার পরে ওই শিক্ষার্থীরা অসুস্থ্যতা বোধ করলে মুঠোফোনে সিভিল সার্জনের সাথে কথা বলে, তার পরামর্শে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের জরুরী বিভাগে থাকা দায়িত্বরত চিকিৎসক তাদের চিকিৎসা দেন।

ওই ৫জন শিক্ষার্থীদের মধ্যে ৩জন চরখাটামারী নুরানী তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় এবং ২জন চরকুলাঘাট দাখিল মাদ্রাসায় লেখাপড়া করেন।

শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ এর বাবা রজব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলের শারিরিক অবস্থা ঝুঁকিপূর্ণ মনে হলে প্রতিবেশি ভাই হাসান আলী’র কাছে গেলে, সে সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়ের কাছে কল করে। সিভিল সার্জন হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে আমরা ৫জনকেই অটোযোগে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাই ভর্তি করানোর জন্য। লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে থাকা দায়িত্বরত ডাক্তার ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেন এবং বলেন ২টিকা একসাথে নিলেও কোন সমস্যা হবেনা। ওই শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে বিশ্রামের পরামর্শও দেন তিনি।

এ ঘটনা কিভাবে ঘটেছে জানতে চাইলে শিক্ষার্থী খোরশেদ আলম ও লিমন মিয়া বলেন, ১ হাতে টিকা নেওয়ার পরে একটু সামনে এসে জু্ব্বা গায়ে পরিধান করার সময় একজন নার্স এসে জিজ্ঞেস করলে একহাতে টিকা নিয়েছি বললেও উনি আরেক হাতে আরও ১টি টিকা দেন।

লালমনিরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল বাসেদ (সিনিয়র কনসালটেন্ট মেডিসিন) সাংবাদিকদের বলেন, এমন খবর আমার জানা নেই। এখন মাসিক সমন্বয় সভা নিয়ে ব্যস্ত আছি। আমাদের হাসপাতালে তত্ত্বাবধায়ক চলে আসবেন তাই।

লালমনিরহাট সদর হাসপাতালের সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমনটা তো হওয়ার কথা নয়! যারা ভ্যাকসিন প্রয়োগ করে, তাদেরকে ট্রেইনিং করানো হয়েছে। এমন ভুলে সম্ভবত রোগীর তেমন ক্ষতি হবেনা। তবে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, তারা বিষয়টি ভালভাবে বলতে পারবেন।ভ্যাকসিনের সকল দায়িত্ব সিভিল সার্জনের হাতে।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় সাংবাদিকদের বলেন, মানুষ একটা টিকা নিতে পারছেন না ওরা কিভাবে ২ ডোজ একই দিনে একই সাথে পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT