1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

লালমনিরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে লালমনিরহাট জেলা পরিষদ।

 

বুধবার (৮ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারকে ৫বান্ডেল ঢেউটিন তুলে দেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যকরী সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর, বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি আজিজার রহমান মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বসুনিয়া, দেউতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরা লাল ঈশোরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ৮০হাজার টাকার চেক বরাদ্দ প্রদান করেন।

 

পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের হাতে বইপত্র তুলেদেন।

 

উল্লেখ্য যে, সোমবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শিপুল রায় ঈশোর, কৃষ্ণ চন্দ্র রায় ঈশোর ও সন্তোষ রায় ঈশোরের গোয়াল ঘরে কয়েল থেকে আগুণের সূত্রপাত ঘটে। এ সময় বাড়ীর লোকজনের আত্মচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুণ নেবানোর চেষ্টা করেন। এতে ৩টি পরিবারের বাড়ির ৫টি ঘর, গরু, ছাগল, ধান, পাট, কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT