1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

লালমনিরহাটের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২১৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতারা চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাঁরা কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যস্ত সময় পাড় করছেন।

 

জানা গেছে, আগামী ১১ নভেম্বর লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী দলীয় মনোনয়ন জমাদানের শেষ দিন আগামী ১১ অক্টোবর। তফসিল ঘোষণার পর থেকেই লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর, ভেলাবাড়ি, কমলাবাড়ি, সারপুকুর, সাপ্টিবাড়ি, ভাদাই, পলাশী, মহিষখোচা ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতারা নৌকা মার্কার প্রার্থী হতে উঠে পড়ে লেগেছেন। প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ৪জন থেকে ৫জন থাকায় প্রার্থী বাছাইয়েও চরম বেকায়দায় পড়েছেন দলটির নেতারা। এদিকে মনোনয়ন জমা দেওয়ার আগেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবু, ফিরোজুর রহমান নান্নু, আসাদুজ্জামান নান্নু, আনিছুর রহমান চৌধুরী খোকন।

 

ভেলাবাড়ি ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ আবু তালেব সরকার।

 

কমলাবাড়ি ইউনিয়ন থেকে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা মাহমুদ ওমর চিশতী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আদিতমারী উপজেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান খাঁন মোরশেদ।

 

সারপুকুর ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রধান, মজিদুল ইসলাম সরকার, হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদশা।

 

সাপ্টিবাড়ি ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান অনন্ত কুমার বর্মন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, আব্দুস সোহরাব।

 

ভাদাই ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আদিতমারী উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বাবুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আদিতমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত রায় বিদু, বাংলাদেশ আওয়ামী লীগ ভাদাই ইউনিয়ন শাখার সভাপতি ইলিয়াছ আহম্মেদ বসুনিয়া, সাধারণ সম্পাদক গিরিজা কান্ত বর্মণ।

 

পলাশী ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান শওকত আলী।

 

মহিষখোচা ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, নুর আলম শেফাউল, যুবলীগ নেতা কামাল হোসেন।

 

তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নতুন নতুন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এমন অবস্থা প্রতিটি ইউনিয়নের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT