1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

লাকসাম ৬নং উওরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

 

রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা ৬নং উওরদা ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

(০৬ অক্টোবর) বুধবার বিকালে উওরদা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন নির্বাচনে কে সামনে রেখে ৬নং উওরদা ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন: লাকসাম উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর সভাপতি ও বর্তমান ৫নং গোবিন্দপর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামীম। বিশেষ বক্তা: লাকসাম উপজেলা সেচ্ছাসেবক লীগ

এর সাধারণ সম্পাদক: প্রফেসর জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে: খ.ম রিয়াদ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ,উওরদা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি- গোলাম মুস্তফা,প্রফেসর মনজুর আলম। বিশেষ অতিথি: সহ-সভাপতি: বাবু শম্ভু সাহা, কাজল, জাহাঙ্গীর, চঞ্চল।সাংগঠনিক সম্পাদক:লাকসাম উপজেলা সেচ্ছাসেবক লীগ- সাইফুল ইসলাম টুটুল। সহ- দপ্তর সম্পাদক:কাউন্সিল মুন্সি। যুব ও ক্রিয়া সম্পাদক:গোলাম হোসেন। সহ-স্বাস্থ্য: লিটন।সহ প্রচার সম্পাদক:পারভেজ, প্রচার সম্পাদক-মুজাম্মেল। সহ সাংগঠনিক সম্পাদক- দীন ইঃ দয়াল,বাবু স্বপন সিংহ। সেচ্ছাসেবক লীগ সভাপতি আজগরা ইউনিয়ন-বাবুল।সাধারণ সম্পাদক-মাজহারুল ইঃ বাবুল।সাধারন সম্পাদক- সাইফুল ইসলাম। সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন- সালমান হিরন,সহ সম্পাদক- শাহীন আলম। পৌর ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক- কালাম। উপজেলা সেচ্ছাসেবক লীগ সদস্য- বিল্লাল,মাসুদ মোল্লা,ফরিদ, ওমর ফারুক, হুমায়ুন, সোহাগ, রাকিবসহ সাবেক ৬নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৫নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন। । উওরদা ইউনিয়ন মেম্বার হুমায়ুন আহমেদ। যুগ্ম আহবান ৩নং ওয়ার্ড মেম্বার বেলাল, ৬নং উওরদা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ৫নং ওয়ার্ড মেম্বার রিয়াদ, ৭নং ওয়ার্ডে ইমন,সাবেক সহ-সভাপতি আহসান, যুগ্ম আহবান ৬নং উওরদা ইউনিয়ন মহিন উদ্দিনসহ এ সময় সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা বলেন, লাকসাম মনোহরগঞ্জের মাটিও মানুষের নেতা এলজিআরডি মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় এর হাতকে শক্তিশালী করতে লাকসাম উপজেলা সেচ্ছাসেবক লীগ সব সময় মাঠে আছে এবং অতীতের নেই সবসময় প্রিয় নেতার সকল কর্মসূচিকে সফল করতে নিজের জীবন দিয়ে হলেও মাঠে থাকবে ইনশাআল্লাহ! তিনি বলেন প্রিয় নেতার নির্দেশে তুফান হবে কিন্তু পাতা লড়বে না । তাই আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে জামাত-শিবিরের ও বিএনপি’র কোন দুষ্কৃতিকারীকে মাঠে থাকতে দেওয়া হবে না। যদি কোনো দুষ্কৃতিকারী মাথাচাড়া দেয় তা হলে লাকসাম উপজেলার সকল স্বেচ্ছাসেবক লীগ কর্মীবৃন্দ তা প্রতিহত করবে। আর দলের মনোনয়নের বাইরে কাউকে সমর্থন করা যাবে না হয় এমনকি নিজের ভাই হলেও তাকে কোনো সমর্থন করা যাবে না।

অন্যান্য বক্তারা বলেন -এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এর সিদ্ধান্তই চূড়ান্ত! তাজুল ইসলামের বাইরে আর কোনো ভাই নাই, কোনো নেতা নেই। প্রিয় নেতার সিদ্ধান্তের বাইরে আর কোনো সিদ্ধান্ত নাই।প্রিয় নেতার প্রত্যাশার বাইরে আর কোনো প্রত্যাশা নাই,প্রিয় নেতার ঘোষণার বাইরে আর কোনো ঘোষণা নাই।প্রিয় নেতার নির্দেশের বাইরে আর কোনো নির্দেশ নাই,প্রিয় নেতার রাজনীতির বাইরে আর কোনো রাজনীতি নাই।প্রিয় নেতার মনোনয়নের বাইরে আর কোনো মনোনয়ন নাই,প্রিয় নেতার আদেশের বাইরে আর কোনো আদেশ নাই।

উল্লখ্যে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এ উপজেলার ৫টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ ১১ নভেম্বর, মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ অক্টোবর, কিন্তু কোনো ইউপি’তে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোন সুযোগ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT