1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লাকসামে যথাযোগ্য মর্যাদায় সুবর্ণ জয়ন্তি উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় কুমিল্লায় লাকসামে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫০তম মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসেন শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্তরে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ, লাকসাম উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মী কর্মী।মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনুস ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা আ’লীগ সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা নির্বাহী অফিসার নিলুফার ইয়াসমিন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, মোঃ ওমর ফারুক, উপজেলা যুবলীগ সদস্য মোশারফ হোসেন মজুঃ, মোঃ মনির হোসেন, মাসুদ পারভেজ রনি, চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুঃ, সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, জাতীয় শপথ, মসজিদ- মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন,প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এছাড়াও সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আগতো জনসাধারণের মাঝে ভার্চুয়ালে স্বাগত বক্তব্য রাখেন এরপর আতশবাজি মাধ্যমে মহান বিজয় দিবসের ৫০তম বার্ষিকী পালন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT