1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

লাকসামে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত; ১ জন আহত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৬২ বার পঠিত

রবিউল হোসাইন সবুজ,লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়া চৌঁ এলাকায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত ও ড্রাইভার গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাশ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ী গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)। বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন।

জানাযায়, ফেনিতে বাহারের চাচা শশুরের জানাযায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী বিআরটিসি ঢাকা (মেট্রো-ব ১৫-৫৪৮৪) ও ফেনিগামী সিএনজি অটোরিকশা কুমিল্লা (থ- ১১-৫৬৯৩) কালিয়া চৌঁ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহার ও তার শাশুড়ী গোলাপ নাহার মারা যায়। পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়াও মারা যায়।

খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন। এদিকে লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT