1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রুহিয়ায় শুক নদীর পাড় কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

মো: সাইফুল আলম বাবু। ঠাকুরগাঁও প্রতিনিধি:

রুহিয়ায় শুক নদীর পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা। যেন দেখার কেউ নেই। সরেজমিনে ৩০ জানুয়ারি রোববার সকালে রুহিয়া ইউনিয়নের মধুপুর নামক স্থানে সবুজ সাথি হাস্কিং মিলের পূর্ব পাশে শুক নদীর পশ্চিম পাড়ের মাটি কেটে মাহিন্দ্র গাড়ির মাধ্যমে নিয়ে যেতে দেখা যায়। মাহিন্দ্রতে মাটি কেটে নিয়ে যাওয়া একজন ভূমি মালিক উসমানগণি বলেন, আমাদের জমির মাটি আমরা কেটে আনছি। জানা গেছে, মাত্র কিছুদিন পূর্বে উক্ত নদী খনন করে পাড় ভরাট করা হয় এবং উক্ত পাড় যাতে শক্ত হয় সে জন্য নদীর দুই ধারে কলা গাছ লাগানো হয়েছে। বর্তমানে উক্ত নদীর পাড় কেটে নেওয়ায় নদী গর্ভে পাড়ের অবশিষ্ট মাটি বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে পরিবেশ বিপর্যয় ডেকে আনবে বলে নদী বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। এমতাবস্থায় এলাকা বাসি নদীর পাড় কাটা বন্ধে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি একজন কর্মকতাকে ঘটানা স্থলে এখুনি পাঠাচ্ছি।

তারিখ: ৩০/০১/২০২২ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT