1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রুহিয়ায় চুরির ঘটনায় সন্দেহভাজন ১ জন জেলে, জনমনে ক্ষোভ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯২ বার পঠিত

মো: সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

রুহিয়ায় গত ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিটে সাদেকুল এর মুদি দোকান ভাই ভাই স্টোরে চুরির ঘটনায় রুহিয়া থানায় সাদেকুল বাদি হয়ে একটি চুরির মামলা দায়ের করেছেন। যার নং-০২ তারিখ: ২৯/০১/২০২২ইং। সিসি টিভি ফুটেজে ২ জন চোরকে দেখা গেলেও তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে সক্ষম হয়নি রুহিয়া থানা পুলিশ। চেহারার সঙ্গে মিল না থাকলেও উক্ত মামলায় রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর মাইনদ্দীন পাড়ার নূরল ইসলামের ছেলে এরশাদ (৩৮) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ। বিষয়টি নিয়ে এলাকা বাসির মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তরা বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এরশাদ প্রকৃত পক্ষে ভবঘুরে ছেলে তবে চোর নয় এবং সিসি টিভি ফুটেজের ২ জন চোরের চেহারার সঙ্গে তার কোনো সাদৃশ্য না থাকার পরেও পুলিশ কেন তাকে গ্রেফতার করেছেন বিষয়টি আমাদের বোধগম্য নয় তাহলে কি পুলিশ চাইলেই যে কাউকে যখন তখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে? এ বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে মামলার বাদি সাদেকুল ইসলাম বলেন, মামলার আর্জিতে আমি কোন আসামির নাম উল্লেখ করিনি। উক্ত ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার সফিকুল ইসলাম বলেন, এরশাদ ফিটফাট হয়ে চলতে পছন্দ করে কিন্তু চুরির সঙ্গে সে জড়িত নয়। রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, এরশাদ এর পূর্বের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলেও বিগত ৫ বছর ধরে তার চলাফেরায় কোনো ত্রুটি পাওয়া যায় নি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় মামলার বিষয়টি ও সন্দেহ ভাজন এরশাদ কে আটক করে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

তারিখ: ০১/০২/২০২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT