1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রামগড়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি।

খাগড়াছড়ি রামগড়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর)সূর্যদয়ের পর পর রামগড় লেক পাড়স্থ বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পনরে মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধা সংসদ, রামগড় পৌরসভা, রামগড় প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, লেডিস ক্লাব, হর্টিকালচার সেন্টার, ত্রিপুরা স্টুন্ডেন্ট ফোরাম, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। রামগড় উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভ উদ্ধোধন করেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) হোসাইন মোঃ রায়হান কাজেমী, বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল কালাম ও মোঃ ছালেহ আহাম্মদ। পতাকা উত্তোলনের পরে দলনেতা এসআই মজিবুর এর নেতৃত্বে কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইড,স্কাউট ও কাবদল। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে, ক্রীড়া অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ প্রদর্শিত হয়। এ সময় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়মে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বক্তব্য রাখেন। বিজয় দিবস উদযাপনে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়। মোঃ ওসমান গনি চৌধুরী ও সহকারি শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরী সঞ্চালনায় বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনীধি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। বিকাল সাড়ে চার টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রীর ঘোষিত শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সন্ধ্যায় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT