1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

রামগড়ে গফুর সর্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন ,রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড়ে আবদুল গফুর সর্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৮ অক্টোবর) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন মরহুম গফুর সর্দারের জেষ্ঠ্য পুত্র রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন রামগড় পৌরসভার নির্বাচনে মেয়ের পদপ্রার্থী রফিকুল আলম কামাল।ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল বার্নাস একাদশ ও বাগানের কোণা একাদশ অংশ নেয়।খেলা দেখতে আসা মাঠের চারপাশে শতশত দর্শকদের চমকপ্রদ নৈপুণ্যময় খেলা উপহার দেন উভয় দলের খেলোয়াড়রা।সত্তর মিনিটে খেলায় এক এক গোলে সমতায় থাকে উভয় দল।পরে

ট্রাইবেকারে গিয়ে বার্নাস একাদশ ৬ গোল আর বাগানের কোণা একাদশ ৫ গোল করে।বার্নাস একাদশ ১ গোলে জয় লাভ করে।বিজয়ী বার্নাস একাদশ ও রানার্সআপ বাগানের কোণা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন খেলার প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।খেলোয়ারদের উৎসাহ দেওয়ার জন্য ট্রফির পাশাপাশি রফিকুল আলম কামালের পক্ষ থেকে বিজয়ী দলকে নগদ দশ হাজার এবং রানার্সআপ দলকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ঝিকু, সাংবাদিক শুভাশিষ দাশ, বাজার ব্যাবসায়ী তাপস বিশ্বাস,লিটন দাশ,গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।রামগড় খেলোয়ার কল্যাণ সমিতির আয়েজনে আজকের খেলা পরিচালনায় প্রধান রেফারির দ্বায়িত্ব পালন করেন মোঃ আলাউদ্দিন সহকারী রেফারির দ্বায়িত্বে ছিলেন মোঃ কামাল ও জিদান।ধারাভাষ্যে ছিলেন শাহাদাৎ হোসেন কিরণ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন,খেলাধুলা শরীর, মন ভালো রাখে সম্প্রীতি বাড়ায়।তথ্যপ্রযুক্তির যুগে মানসিক বিকাশে খেলাধুলা বিকল্প নেই। মাদক, অসামাজিক কার্যকলাপ,অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে ভবিষ্যতে খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজকদের পাশে থাকারও আশ্বাস দেন আগত অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT