1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রামগড়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫০৪ বার পঠিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

 

খাগড়াছড়ির রামগড়ে চাইথোয়াই মারমা(৬০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চাইথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় শরীফ পাটোয়ারী(২৫) নামে এক যুবক আকস্মিকভাবে তার উপর হামলা চালায়। যুবকটি প্রথমে ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে।পরে আহত চাইথোয়াইর গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই জ্বেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী জানান, আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

 

 

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের জরুরি বিভাগে তাকে আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ শরীফ পাটোয়ারীকে গ্রেফতার করেছে।

 

 

নিহতের ছেলে অংশিউ মারমা জানান, শরীফ তাদের প্রতিবেশি। সোমবার রাত সাড়ে ১১টায় শরীফ তাদের ঘরে আগুন দিয়েছিল। এ ঘটনায় আজ মঙ্গলবার তিনি থানায় একটি লিখিত অভিযোগও দেন। অংশিউ মারমা আরও বলেন, শরীফ অনেকদিন থেকে মানসিক রোগী হিসেবে জানি।

 

 

হত্যার ঘটনায় আটক শরীফের বাবা আবু আহমেদ পাটোয়ারী জানান, তিনি সন্ধ্যায় ফেনী থেকে রামগড়ে এসে ঘটনাটি শুনেছেন। তবে তার ছেলে ঘটনার সাথে জড়িত কি না তা তিনি জানেন না। আবু আহমেদ আরও বলেন, তার ছেলেটি গত ২ বছর যাবৎ মানসিকরোগে ভুগছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তার মানসিক চিকিৎসা করা হয়।

 

 

রামগড় থানার ওসি(তদন্ত) রাজীব কর জানান, হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শরীফ পাটোয়ারীকে পুলিশ গ্রেফতার করেছে। সে মাস্টারপাড়ার আবু আহমেদ পাটোয়ারীর ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT