1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রামগড়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

 

 

খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” শীর্ষক কার্যক্রমের আওতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রামগড় উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃ)উন্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করেন রামগড় তথ্য অফিস।এতে প্রধান অতিথি হিসেবে যোগদেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন তাঁর যুদ্ধকালীন বাস্তব অভিজ্ঞতা গল্পের মাধ্যমে সবার মাঝে উপস্থাপন করেনএবং ছাত্রীদের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের গল্প শোনান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রামগড়ের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সে ইতিহাস জানার জন্য আজকের অনুষ্ঠানের আয়োজন। সভাপতি উম্মে হাবিবা মজুমদার বলেন,স্বাধীনতা,সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হলে সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী বলেন,মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বেশি বেশি পড়তে হবে।অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT