1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

রাজৈরে ইউপি নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হামলার শিকার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৮ বার পঠিত

মাহমুদুল হাসান রনি ,
মাদারীপুর জেলা প্রতিনিধি ।

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে শিবচর ও রাজৈর উপজেলার ৯ ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হয়। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। বরাবরের মতো এবারও নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। এদিকে নির্বাচন চলাকালে জাল ভোট ঠেকাতে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রতিপক্ষের হামলার শিকার হন। এছাড়া উপজেলার বাজিতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মোল্লাদি বাজিতপুর কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহউদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট চলাকালীন ৭নং ওর্য়াডের গাংকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলো মোশারফ মোল্লার ছেলে সোহেল তার উপর চড়াও হয়। এক পর্যায়ে গোলাম রাব্বানীকে ছুড়ি গিয়ে কোপ দেয়। এসময় রব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের দুইটি আঙ্গুন কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তার বন্ধু এস.এম টিপুসহ উভয় পক্ষের ৫জন আহত হয়। স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট নেয়ার চেষ্টা করেছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে অস্ত্র দিয়ে কোপ দিলে ঠেকাতে গিয়ে হাত কেটে যায়। পরে তাদের লোকজন আমাদের শারিরীকভাবে আহত হয়। এ ঘটনার বিচার হওয়া উচিত। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করবো।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, “নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমি এখনো রব্বানীর উপর হামলার কথা শুনিনি। তবে টুকটাক ঘটনা তো ঘটেছেই। থানায় অভিযোগ দিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT