1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রাজস্থলী তে সেনাবাহিনী কর্তৃক ৩ টি মিনি ট্রাক সেগুন কাঠ ভর্তি গাড়ি জব্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় নাড়াছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন অটল ৫৬বেঙ্গলের অধীনে বাঙ্গালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মোঃ হাফিজ আল ফায়ছালের নেতৃত্বে গত ২২ শে ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১২ টায় বিপুল পরিমান অবৈধ সেগুন রদ্দা, গোল কাঠ, তিনটি মিনিট্রাক সহ তিনি জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মিনি ট্রাক নং চট্রমেট্রো-ড ১১, পিরোজপুর-ড ১১-০২৬৬, কক্সবাজার- ড ১১-০০৮৮। স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানাযায় উপজেলা নাড়াছড়া বাঙ্গালহালিয়া এলাকায় রাতের অাঁধারে পাচারের উদ্যােশে কাঠ গুলো পরিবহন কালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুনের রদ্দা ,গোল কাঠ ও মিনি ট্রাক সহ তিন গাড়ির চালকে অাটক করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। অাটক কৃত কাঠের অানুমানিক মূল্য প্রায় ২০লক্ষ টাকা হবে বলে জানাগেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত ষ্টেশন অফিসার মনির হোসেন জানান, অামাদের লোকবল সংকটের কারণে অামরা কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে বলে জানান। অাটককৃত কাঠ, মিনি ট্রাক ও তিন চালক মোঃ আব্দুল্লাহ (২৮), মোঃ তাহের( ২৫),হ্লাহলাউ মারমা (৩৮) কে বাঙ্গালহালিয়া ফরেষ্ট ষ্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ হাফিজ আল ফায়ছাল জানান । গত কয়েক দিন ধরে সেনাবাহিনীর কাঠ পাচার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে প্রতিদিন দিনে রাতে উপজেলার লংগদু পাড়া হয়ে নইক্যছড়া ও ইসলামপুর জামতালা দিয়ে ডুকে বালুমুড়া মুসলিম – শামসুল টিলা দিয়ে রাজবিলা উদালবুনিয়া বাজার হয়ে রাঙ্গুনিয়া,গুডাম, কোদালা,শিলকসহ চট্রগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোওয়া রাতের আঁধারে কাঠ লক্ষ লক্ষ টাকার সেগুন সহ মুল্য কাঠ পাচার করছে সিন্ডিকেট কুচমহল প্রভাব শক্তিধর ব্যবসায়ী পাচারকারীরা। যা প্রতি বছর সরকারীভাবে লক্ষ লক্ষ সরকারী রাজস্ব আয় হতে বঞ্চিত। আর অন্য দিকে পরিবেশ বন উজাড় দেখা যাচ্ছে। কাপ্তাই ৫৬ বেঙ্গল দায়িত্ব নেওয়ার পর থেকে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ পিএসসির নির্দেশনায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারি বন সম্পদ রক্ষা ও কাঠ পাচার রোধে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ।গত সপ্তাহে আগেও সেগুন কাঠ সহ একটি মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT