1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

রাজপুর মাড়াইরহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের বহুতল ভবনের ১ম ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর মাড়াইরহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির আয়োজনে রাজপুর মাড়াইরহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের বহুতল ভবনের ১ম ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন শ্রী ভবেশ চন্দ্র বর্মণ। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, রাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দয়াল চন্দ্র, তিস্তা ডিগ্রী কলেজের প্রভাষক বিশ্বজিৎ মোহন্ত। এ সময় লালমনিরহাট জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, রাজপুর মাড়াইরহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT