1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

রাঙ্গামাটিতে হিলস উদ্যোক্তাদের মিলনমেলা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

” ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে, চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে ” এই প্রতিপাদ্য তরুণদের সাহস, ইচ্ছাশক্তি ও কর্মস্পৃহা নিয়ে ব্যবসায় থেমে নেই অনেক স্বপ্নবাজ তরুণের নিভৃত পদযাত্রা।

পাহাড় জল আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অপারভূমি রাঙ্গামাটিতে হিলস সম্মেলনে এমনই একঝাঁক খুদে উদ্যোক্তা ক্রেতার মিলনমেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে। এতে সারাদেশ থেকে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

২৩ ও ২৪ ডিসেম্বর দুদিনব্যাপী হিল ই-কমার্স সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত মিলনমেলায় স্টল প্রদর্শনী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বলেই আজ সারাদেশে ক্ষুদে ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষ ডিজিটাল পদ্ধতিতে ই-কমার্সের মাধ্যমে ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে।

তিনি আরও বলেন, সমতল আর পাহাড়ের মাঝে ই-কমার্সের মাধ্যমে ক্ষুদে উদ্যোক্তা ক্রেতাদের মাঝে যে সেতুবন্ধন রচিত হয়েছে তা বর্তমান সরকারের বিরাট একটি সফলতা। এছাড়াও আজকের যে উন্নয়ন এই উন্নয়নের পাশ্চাত্যে ক্ষুদ্র ক্ষুদ্র উদোক্তাদের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে হিল ই-কমার্স সোসাইটির এডমিন মনিরা পারভীন (মনি পাহাড়ী) সভাপতিত্বে বিশেষ অতিথি স্বাগত বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াদুদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, হিল ই-কমার্স সোসাইটির সিনিয়র মডারেটর ননিকা চাকমা প্রমূখ।

হিলস সম্মেলন অনুষ্ঠানে হিল ই-কমার্স সোসাইটির পক্ষ থেকে ২জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মামনা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT