1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রাঙ্গামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।।

” শিশুর জন্য বিনিয়োগ কর, সমৃদ্ধ বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাঙ্গামাটিতে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

 

সোমবার (৪ অক্টোবর) সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি রাঙ্গামাটির কার্যালয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাঙ্গামাটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ মনিরুজ্জামান মহসিন রানা, সদর উপজেলা প্যানেল মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙ্গামাটি প্রেস ক্লাসবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রোভার স্কাউটের প্রশিক্ষক নুরুল আবছার প্রমূখ। এসময় অভিভাবক ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পালন করা হয় শিশু অধিকার সপ্তাহ। বাংলাদেশ সরকার প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রতি বছরের মতো এ বছরও দেশব্যাপী যথাযথ মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT