1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

।রাঙ্গামাটি প্রতিনিধি।।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি।

 

রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধায় রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপর পাড়া গ্রামে মধুময় চাকমা স্ত্রীঃ আলো চাকমা ও নিরলতা চাকমা স্বামীঃ মৃত লক্ষী মনি চাকমা উপকারভোগীদের নির্মিত ২টি ঘর পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা প্যানেল মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, উপজেলা ত্রাণ কর্মকর্তা তর্পণ দেওয়ান, কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান পদ্ম কুমার চাকমাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা প্রমুখ।

 

রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপর পাড়া গ্রামে নির্মিত ঘর ২টি উপকারভোগীদের সাথে কথা বলে ঘরের কাজের প্রতি ত্রুটি দেখিয়ে দেন ও সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি। এতে মাথা গজানোর ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপকারভোগীরা।

 

এর আগে বিকালে রাঙ্গামাটির কাউখালি উপজেলা পেরিয়ে সদর উপজেলা সীমানায় পৌঁছে গেলে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT