1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী সম্মেলন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, সমাজে নারী হেডম্যান কার্বারীরা পার্বত্য চট্টগ্রামের তৃণমূল গ্রাম পর্যায় পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজে বিচার কাজে নারীদের আরো দক্ষ করে তুলতে হবে।

তিনি আরও বলেন, হেডম্যান কার্বারীদের ভূমিকা পার্বত্য চট্টগ্রামের প্রথা, রীতি, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখা। সমাজের অগ্রগতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রথাগত নেতৃত্বে নারী কার্বারী নিয়োগ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে শহরের রাজদ্বীপ সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলার নারী হেডম্যান ও কার্বারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউএনডিপি এসআইডি-সিএইচটি জেন্ডার এন্ড কমিউনিটি কোহেসন চীফ ঝুমা দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সহ-সভাপতি এড. ভবতোষ দেওয়ান, এড. সুষ্মিতা দেওয়ান, বান্দরবান গ্রাউস নির্বাহী পরিচালক চাই সিং মং প্রমুখ।

ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এই সম্মেলন গ্রাউস, টংগা, আশিকা আয়োজন করে। পার্বত্য অঞ্চলের ৪ জন নারী হেডম্যান (মৌজা প্রধান) ও ২৮০ জন কারবারী (পাড়া প্রধান) সম্মলনে অংশ নিয়েছেন।

সম্মেলনে নারী হেডম্যান কার্বারীরা বলেন, পুরুষদের ভাতা দেওয়া হচ্ছে নারী হেডম্যান কার্বারীদের সম্মানি ভাতা কেন দেওয়া হবে না। এছাড়া প্রত্যেক নারী হেডম্যানদের অফিস করে দেওয়াসহ বেশ কয়কটি দাবী তুলে ধরেন তারা।

কাউখালি উপজেলার এক মহিলা কার্বারী বলেন, আমরা সবাই মিলে উপজেলা পর্যায়ে নারী কার্বারীদের কমিটি গঠন করবো। আমাদের উপজেলায় প্রায় ১৮ থেকে ২০ জন মহিলা কার্বারী আছি তবে আমাদেরকে রাঙ্গামাটি জেলা ছাড়া অন্য কোন স্থানে ট্রেনিং এ নিয়ে যাওয়া হয় না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT