1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

রাঙ্গামাটিতে চালু হলো ‘বডি ওর্ন ক্যামেরা’।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৬২ বার পঠিত

প্রতিনিধি, রাঙ্গামাটি :

জবাবদিহিতা ও পুলিশিং কাজের গতিশীলতা আরো বাড়ানোর লক্ষ্যে রাঙ্গামাটিতেও প্রথমবারের মতো পুলিশের এসআই ও সার্জেন্টদের জন্য শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে জেলা সদরে এই কার্যক্রম শুরু করা হয়। দায়িত্বরত পুলিশ কর্মকর্তার শরীরে চালু থাকবে ‘বডি ওর্ন ক্যামেরা’। পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানান, এখন থেকে পুলিশের ডিউটিকালীন সময়ে তাদের বডিতে থাকবে বডি ওর্ন ক্যামেরা। নিজের কাজের জবাবদিহিতা ও ডিউটিকালীন সময়ে কাজের সচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ। এ উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নিবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহম্মেদ, ট্রাফিক পুলিশ মোহাম্মদ ইসমাইল হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT