1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রাঙ্গামাটিতে চারদিনব্যাপী “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা” শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

প্রতিনিধি, রাঙ্গামাটি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে চারদিনব্যাপী সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোঃ মিজানুর রহমান। এর আগে ৩টায় জেলাপ্রশাসনের প্রধান কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক বনরুপা পর্যন্ত প্রদক্ষিণ করে জেলাপ্রশাসন কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন- জেলাপ্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ। বইমেলায় প্রদর্শনীতে ১৮টি স্টল অংশগ্রহণ করছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে দেশব্যাপী ন্যায় রাঙ্গামাটিতও এই বইমেলার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা আগামী রোববার (০২ জানুয়ারি ২২) শেষ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT