1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরে স্মার্টফোন না পেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুরের গঙ্গাচড়ায় স্মার্টফোন না পেয়ে রিয়াদ হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের সিটিসেল টাওয়ার সংলগ্ন দোলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ হোসেন ওই গ্রামের হুমায়ুন কবীরের পুত্র ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ বেশ কিছুদিন থেকে তার বাবা মায়ের নিকট একটি স্মার্ট ফোন কিনে চাচ্ছিলো। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার পরিবার ফোন কিনে দিতে না পারায় সে বাবা মার সাথে অভিমান করে। ঘটনার দিন সকালে বাড়ি ফাঁকা পেয়ে সে ফ্যানের সাথে রশি বেঁধে আত্নহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

গঙ্গাচড়া মডেল থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT