1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

রিয়াজুলক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে সালেহা বেগম (৫৫) নামে এক গৃহবঁধু শয়ন ঘরে গলায় রশি পেচিয়ে ধর্ণায় ঝুলে আত্মহত্যা করেছে। উপজেলার হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চারটি সন্তানের জননী সালেহা বেগম (৫৫) হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ গ্রামের শহীদ আলীর স্ত্রী।

ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আজ সোমবার ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ফরেনসি বিভাগে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার দুপুরে চরনাজরদহ গ্রামের শহীদ আলী টাকার প্রয়োজনে বিক্রি করার জন্য বাড়ীর পাশে নিজের বাগানের বাঁশ কাটতে যায়। কিন্তু স্বামীকে বাগানের বাঁশ কাটতে বাধা দেয় স্ত্রী সালেহা বেগম। কিন্তু শহীদ আলী স্ত্রী বাধা উপেক্ষা করে বাগানের বাঁশ কাটতে থাকে। একপর্যায়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর শহীদ আলী রাগ করে বাড়ী থেকে বের হয়ে স্থানীয় বাজারে চলে যায়। এদিকে বাঁশ কাটতে স্বামী বাধা না শ্নোায় অভিমান করে বিকেল ৪টার দিকে শয়ন ঘরের দরজা বন্ধ করে সালেহা বেগম ঘরের বাঁশের ধর্ণার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে

আজ সোমবার এরআগে গত রবিবার বিকালে বসবাড়ীর শয়ন ঘরে বাঁশের ধর্ণার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন ওই নারী।

হারাগাছ ইউনিয়নের বিট ইনচাজ ও কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম নিউজবিজয়কে জানায়, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ফরেনসি বিভাগে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT