1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রংপুরে শেখ হাসিনা সেতু দিয়ে মিনিবাস চলাচলের উদ্ধোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ভায়া গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু হয়ে রংপুর রুটে মিনি বাস চলাচলের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পৌর বাসস্ট্যান্ডে লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আয়োজনে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতু দিয়ে মিনি বাস চলাচলের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।

এ অনুষ্ঠানে লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় এবং পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিরহাট ও রংপুরের মধ্যেসংযোগ স্থাপনকারী তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া এলাকায় নির্মিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুটি’। সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুতে ১৭ টি স্প্যান ও ১৬ টি পিলার এবং ৮৫টি গার্ডার রয়েছে। মূল সেতু নির্মাণে ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় হয়েছে। লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে পণ্য ও যাত্রী পরিবহনে রংপুরসহ দেশের বিভিন্ন জেলার সাথে দূরত্ব কমে আনতে তিস্তা নদীর উপর দ্বিতীয় এ সেতুটি নির্মিত হলেও দীর্ঘ ৩ বছর থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল। সেতুটি রক্ষায় উভয় পাশে নদী শাসন করে ১ হাজার ৩ শ মিটার বাঁধ নির্মাণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুটির উদ্বোধন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT