1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

রংপুরে শিল্পধারা’র ১৯ বছর পদার্পণ উৎসব পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৬০ বার পঠিত

রিয়াজুল হক সাগর। রংপুর জেলা প্রতিনিধি:

শিল্পধারা’র ১৯ বছর পদার্পণে ২জানুয়ারি,২০২২,রবিবার আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টেশন রোড পীরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবারও উৎসব পালিত হয়।

শিল্পধারা’র ১৯বছর পদার্পণ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল শিল্পধারা শিশু-কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি।

শিল্পধারা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন,শিল্পধারা সংগঠনটি শিক্ষা, পরিবেশ ও সাংস্কৃতিক অবকাঠামোর উন্নয়নে এবং শিশু- কিশোরদের মানসিক প্রতিভার বিকাশে সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শিল্পধারা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। শিল্পধারা’র উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উক্ত অনুষ্ঠানে পথশিশু থেকে শুরু করে সংগঠনের সাথে সংশ্লিষ্ট ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ,
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিল্পধারা’র ১৮বছর পদার্পণ ২০২১ উপলক্ষে সারা দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরবর্তীতে শিল্পধারা’র ভালোবাসার কেক ও খাবার মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT