1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরে লিফটের গর্তে পড়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরীর চকবাজার আশরতপুরে নির্মানাধীন বাড়ির লিফটের জলাবদ্ধ গর্তে পড়ে ৮ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে। তানাম আশরতপুরের ক্রিয়েটিভ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পানি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, লিফটের জন্য ওই স্থানটিতে খোঁড়া হয়েছিল। যেটি জলাবদ্ধ অবস্থায় ছিল। মৃত শিক্ষার্থীর নাম মাহাদিন সরকার তানাম।
তানামের বাবা জানান, নগরীর সর্দার পাড়া এলাকায় দীর্ঘদিন বসবাসের পর শুক্রবার সকালে পরিবারসহ আশরতপুরের নতুন এক ভাড়া বাসায় উঠেন। নতুন বাসায় উঠার পর বিকেল থেকেই তানামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর বাসার নির্মাণাধীন লিফটের হাউজে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খেলাধুলা করার সময় লিফটের পানি জমানো জায়গায় পড়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT