1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শালক সহ দুই দুলাভাই নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই দুলাভাইসহ শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খিয়ারপাড়ার নাটারাম-পদাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের হালিশহর উপজেলার আবদুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬), নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪) এবং বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০)। নিহত ইউসুফ ও নাহিদ সম্পর্কে ভায়রা। তিন দিন আগে বদরগঞ্জের নাটারাম খিয়ারপাড়া গ্রামে দুজন একসঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রনি মিয়া ওই দুজনের শ্যালক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইউসুফ আলী ও নাহিদ শিকদার মোটরসাইকেলে শ্যালক রনি মিয়াকে সঙ্গে নিয়ে বের হন। তাদের গন্তব্য ছিল পার্শ্ববর্তী মিঠাপুকুরের পদাগঞ্জ বাজার। কিন্তু বেপরোয়া গতির কারণে খিয়ারপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ইউসুফ আলী মারা যান। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার। স্থানীয় লোকজন আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা মারা যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT