1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রংপুরে নাইট কোচের ধাক্কায় সদর থানায় কর্মরত পুলিশের এক সহকারী পরিদর্শক এএসআই নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২০০ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরে নাইট কোচের ধাক্কায়

আরিফুজ্জামান আরিফ নামে সদর থানায় কর্মরত পুলিশের এক সহকারী পরিদর্শক (এএসআই) মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী ও ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসকের কাছে যেতে এএসআই আরিফুজ্জামান স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। এসময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি।ওই সময় একটা ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করেন। এতে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ও ছেলে গাড়ির নিচে পড়ে। তার স্ত্রী ছিটকে পড়েন সড়ক উপর।

দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রংপুুুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, রুপা এন্টারপ্রাইজ নামে বাসটি জব্দ করেছে হাজিরহাট থানা পুলিশ। তবে চালক দুর্ঘটনার পর পলিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT