1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

রংপুরে তথ্য অধিকার দিবসে সুজন আয়োজিত সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার বড় হাতিয়ার’।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রাষ্ট্র নাগরিকদের উপর বিভিন্ন আইন প্রয়োগ করে থাকে। কিন্তু তথ্য অধিকার আইন-ই একমাত্র আইন, যা বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নাগরিকরা প্রয়োগ করতে পারে। এই আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারকে একটি সামাজিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন নাগরিকদের জন্য বড় হাতিয়ার ও আশির্বাদ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর রোটারী সেন্টার মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির। সুজনের রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন, সহ-সভাপতি বনমালী পাল, মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, শিক্ষক ও সমাজ উন্নয়নকর্মী চায়না চৌধুরি, টিআইবির রংপুর জেলা এরিয়া ম্যানেজার আলমগীর কবির, এনজিও সীড নির্বাহী পরিচালক সারথী রানী সাহা।

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার সবার জন্য হাতিয়ার উল্লেখ করে বক্তারা বলেন, তথ্য অধিকার ও আইন সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। প্রয়োজনে এটি পাঠদানে অন্তর্ভূক্ত করতে হবে। একই সঙ্গে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংশোধন করার পাশাপাশি তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান, আইনের পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩২ ধারাসহ বাক স্বাধীনতার পরিপন্থী অন্যান্য ধারা বাতিল এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে আলাদা ডেস্ক তৈরি ও অনলাইন ব্যবস্থা চালু করতে যুগোপযোগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়াও আলোচনায় অংশ নেন এনজিও পাশের কো-অর্ডিনেটর খন্দকার মুজতবা আলী হিমেল, দি এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি মাহমুদা শরিফা, তৃণমূল নারী নেটওয়ার্কের সহকারী আঞ্চলিক কর্মকর্তা মানিক মোক্তার, গণমাধ্যমকর্মী ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে।

সভায় রংপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT