1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত : আহত ১২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

 

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার মমিনপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রমেশ চন্দ্র (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।’

পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের স্থানীয় শ্যামল, সুধীর গংদের সঙ্গে ৫৭ শতক জমি নিয়ে একই গ্রামের রমেশ, অপু, ধীরেন গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। কয়েক মাস আগে প্রতিপক্ষের বিরুদ্ধে রমেশ, অপু, ধেরেন গংদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ছিল। উভয়পক্ষের দায়ের করা কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। এরই মধ্যে রবিবার বিকেল ৫টার দিকে জমি দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষদেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রমেশ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন উভয় পক্ষের আরও ১২জন।

এব্যাপারে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT