1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরে চাকুরিচ্যুত পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জে মাদক সেবনের অভিযোগে চাকুরিচ্যুত রেজাউল করিম লিটন (৩৫) নামের সাবেক এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আরাজী দিলালপুর বলদিয়াপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রেজাউল করিম লিটন ওই গ্রামের জিকরুল হক ও রাবেয়া বাশরী দম্পত্তির সন্তান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত ই রাব্বান ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রেজাউল করিম লিটন এর আগে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নেশায় আসক্ত হয়ে পড়ায় তিনি চাকরি হারান। এরপর তিনি নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক হিসেবে যোগ দেন।

এরমধ্যে লিটন আবারও ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়লে স্ত্রী লাবনী আক্তার ক্ষোভে একমাত্র মেয়ে স্মৃতি মনিকে (১৩) নিয়ে বাবার বাড়িতে চলেন যান। এদিকে প্রতিদিন মাদকের টাকার জন্য তার মায়ের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ লেগে ছিল লিটনের।

বুধবার নেশার জন্য টাকা চাইতে গেলে মা রাবেয়া বাশরীর সঙ্গে লিটনের বাক-বিতন্ডা হয়। শেষে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয় তার মা। ওইদিন রাতে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন লিটন।

বৃহস্পতিবার ভোরের দিকে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো গলায় ফাঁস দেওয়া লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে লিটনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, রাতে একটি আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন লিটন। প্রাথমিকভাবে আতœহত্যা বলে মনে করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT