1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরে অপহরণ করে টাকা দাবি, অস্ত্রসহ গ্রেফতার আটক তিন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৯৪ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
নার্সারি করার নামে সুকৌশলে নার্সারি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনায় তিন অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৩। তাদের কাছ থেকে দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি , ৩ টি তরবারি ও মাইক্রোবাস উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সোয়া দুইটার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ফুলবাড়ীর চওড়া গ্রাম থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহৃত ব্যাক্তিকেও উদ্ধার করে র্যাব।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১৩ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা খালিশপুর গোয়ালখালীতে খন্দকার শাহাবুল ইসলাম নিজ বাড়ি সংলগ্ন এলাকায় বিশুদ্ধ এগ্রো নার্সারী নামে নার্সারির ব্যবসা করতেন। স¤প্রতি মুক্তিপণ চক্রের সদস্য শাকিবুল ও সাহাবুদ্দিন ওই চারা ক্রয়ের জন্য গিয়ে তারা ভিকটিমকে তাদের বাগান করার জমি দেখার জন্য রংপুর আসতে বলে। গত ১৩ জানুয়ারি খন্দকার শাহাবুল ইসলাম এবং ফারুক হোসেন খুলনা হতে বাস যোগে রংপুরে আসেন।
পরবর্তীতে এই চক্রটি তাদেরকে আটকে রেখে পপরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। এ অবস্থায় অভিযোগের প্রেক্ষিতে র্যাবের একটি টিম গোপন অভিযান চালিয়ে আলমবিদিতর ইউনিয়নের ফুলবাড়ীর চওড়া গ্রাম থেকে বাচ্চু চন্দ্র, স্বপন রায়, খাদিজা বেগমকে গ্রেফতার করে। এছাড়াও আরও কয়েকজন পালিয়ে যায়। পরে মুক্তিপণ চক্রের মূলহোতা পলাতক আসামী আলমবিদিতর ইউনিয়নের মেম্বার রুহল আমীনের বাড়ী তল্লাশী করে উক্ত অপরাধে কাজে ব্যবহৃত দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি , ৩টি তরবারি, ১টি মাইক্রোবাস এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ মুক্তিপণ চক্রের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT