1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রংপুরের হারাগাছে ইয়াবাসহ আটক দুই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

রিয়জুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুরের হারাগাছে ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেছে আরপিএমপি গোয়ান্দা পুলিশ। গত রবিবার রাতে রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন বেনুঘাট কারবালা শ্মশান এলাকা থেকে তাদেরকে আটক কার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন বেনুঘাট কারবালা গ্রামের মোঃ বাবলু মিয়া ওরফে বাবুলের ছেলে মোঃ জামাল হোসেন ওরফে রঞ্জু (৩২) ও গুলাল বুদাই, কৈপাড়া গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৪১)।

রংপুর মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন জানায়, হারাগাছ থানাধীন বেনুঘাট এলাকায় মাদকদ্রব্য বেচাবিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে তার নেতৃত্বে একদল পুলিশ বেনুঘাট কারবালা শ্মশান এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী জামাল হোসেন ওরফে রঞ্জু ও মোসলেম উদ্দিন আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন বলেন, এ ব্যাপারে সোমবার উপপরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ বাদী হয়ে মাদক বেচাকেনায় জড়িত ইয়াবা সহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারাগাছ থানায় মামলা দায়ের করেছে। সোমবার মামলায় দুইজনকেই গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT