1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

রংপুরের পীরগাছায় ৫ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুই ডোজ করোনার টিকা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় আছিয়া খাতুন (৭৯) নামের এক বৃদ্ধাকে ৫ মিনিটের ব্যবধানে দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আছিয়া খাতুনের পুত্রবধূ রওশন আরা বলেন, আমার শাশুড়ি ও স্বামীসহ সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেওয়া হয়। কার্ড ফেরত দেওয়ার পর টিকা দেওয়ার কক্ষে গেলে প্রথমে আমার শাশুড়ির ডান হাতে একটি টিকা দেয়। এরপর আমি টিকা নিয়ে এসে দেখি আবারও ডান হাতেই তাকে টিকা দেওয়া হয়েছে। আমার শাশুড়ি নিষেধ করার পরেও দ্রæত টিকা দেওয়া সম্পন্ন করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আমার শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।

বৃদ্ধার ছেলে খোরশেদ আলম বলেন, মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছি। তবে ডাক্তাররা বলেছেন কোন সমস্যা হবে না। এখন মাকে নিয়ে বাড়িতে ফিরেছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, পরপর দুইবার টিকা নেওয়া ওই বৃদ্ধাকে প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোন সমস্যা হয়নি। সমস্যা হলে ওই সময়ের মধ্যেই হতো। যেহেতু কোন সমস্যা হয়নি তাই তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT