1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান। মুক্তাগাছায় ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ভেঙে চুরি নগদ টাকাসহ ৭ লাখ ৮৩ হাজার টাকার মালামাল খোয়া। যশোর তালবাড়ীয়া ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা। কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ। কেশবপুরে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার। কেশবপুরে সমাপ্ত হলো তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত । ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। কেশবপুরে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন।

যশোর তালবাড়ীয়া ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোর তালবাড়ীয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে এসএসসি–২০২৬ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৮ আগস্ট-২৬) সকাল ১১ টায়, কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালবাড়ীয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খলিলুর রহমান ও ইঞ্জিনিয়র জনাব কামাল আহমেদ।
প্রাণবন্ত অনুষ্ঠানে, কলেজের পরিচালনা পরিষদের বর্তমান ও প্রাক্তন সম্মানিত সদস্যবৃন্দ, কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও সদস্যবৃন্দ, অত্র এলাকার সম্মানিত সুধীজন, ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কৃতী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সনদ, ফুল, ফল, মিষ্টি প্রদানের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সকল কৃতী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখিত স্থানীয় ৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো- তালবাড়ীয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আমেনা আহমেদ জিটি মডেল গার্লস স্কুল, দাখিল মাদ্রাসা, ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি সফিয়ার রহমান মডেল একাডেমির অভিভাবক, প্রধান শিক্ষক ও সভাপতি উপস্থিত
ছবিঃ
১৮/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT