1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল ১০টায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু মুর‌ালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর সকাল ১১টায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আব্দুস শহীদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের সদস্য এআর চেরাগ আলী, সাংবাদিক নবীন সোহেল।

সভায় বক্তারা বলেন ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক বেদনাময় দিন উল্লেখ করে আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী বীর মুক্তিযাদ্ধাদর প্রবল পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে এক নীল নকশার মাধ্যম জাতিক মেধাশূন্য করতে হত্যা করছিল দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিকসহ অনেক সূর্যসন্তানদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান অনস্বিকার্য। বিশ্বব্যাপী জনমত এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযাগ স্থাপনে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল স্বরণীয়। বাঙ্গালী জাতি যাতে মাথা উচু করে না দাঁড়াতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে এই হত্যাযজ্ঞ ঘটায় তারা। কিন্তু তাদের এ উদ্দশ্য সফল হয়নাই।
সভাপতির বক্তব‍্যে (ইউএনও) নুশরাত জাহান বলেন, বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন আজ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পরাজয় নিশ্চিত জেনে এদিনে বাঙালি বুদ্ধিজীবী নিধনে মেতে উঠেছিল পাকিস্তান হানাদার বাহিনী। বাংলার শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি ঘাতকদের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল রাজাকার-আলবদর বাহিনী। এই ঘটনায় বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে। জাতির সাথে শোকাবহ এ দিনটি আমরাও গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করছি।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা আব্দুর রহমান মুসা, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দু বৈদ্য, সাংবাদিক ফারুক আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT