1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

যথাযোগ্য মর্যাদায় নীলফামারীতে উৎযাপিত হলো বিজয়ের ৫০ তম সুবর্ণজয়ন্তী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

তপন দাস,

নীলফামারী প্রতিনিধি।

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস এর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে নীলফামারীতে।
এ উপলক্ষে সরকারী কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী কর্মসূচী শুরু হয়। এ লক্ষ্যে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্থাপিত স্বাধীনতা স্মৃতি অম্লান স্মৃতিসৌধতে শহীদ বেদিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অপর্ণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জেলা আইনজীবী সমিতি, নীলফামারী প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
সকাল ৯ টার দিকে জেলা হাইস্কুল মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ ও শারিরীক কসরত সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে মুক্তিযোদ্ধাদের দ্রুত হাটা প্রতিযোগীতা ও ডিসি গার্ডেনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসুচি পালন অব্যাহত রয়েছে। কোয়ালিটি স্কুল এন্ড কলেজের ছাত্র রাওহা বিন মাহমুদ নাভিদ বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা বিজয় পেয়েছি, যুদ্ধ দেখিনি কিন্ত বিজয় দিবসের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT