1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রীবরদী সরকারি কলেজে পাঠদান শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

এস.এম.আরফান আলী:

দীর্ঘ ১৭ মাস বন্ধের পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা মহামারীর কারণে দীর্ঘ অচলাবস্থা শেষে দেশজুড়ে সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় শুরু হয় শ্রেণীকক্ষে পাঠদান। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় চলে উৎসবের আমেজ। শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত ছিলো। তবে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও অভিভাবকদের মধ্যে এখনো কিছুটা আতঙ্কও রয়ে গিয়েছে।

 

 

এরই ধারাবাহিকতায় ১২ ই সেপ্টেম্বর (রবিবারর) শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় কলেজ মাঠ প্রাঙ্গণ। এক ভিন্ন ভাবে বরণ করে নেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর কলেজে ফিরলেন শিক্ষার্থীরা। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের জন্য আজই ক্লাসের প্রথম দিন। এজন্য কলেজের মাঠ ও আসেপাশে ভিন্ন ভিন্ন রঙ্গের নিশান ও স্বাস্থ্য সচেতনতামূলক ব্যানার টানানো ছিলো।

 

এদিকে শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে. এম আলিফ উল্লাহ আহসান ও উপাধ্যক্ষ আকরামুল এবং অন্যান্য শিক্ষকরা কলেজের প্রত্যেক শ্রেনী কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে কোভিড ১৯ এর বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক দিক আলোচনা করেন।

এদিকে কলেজ খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মনে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়।

এব্যাপারে একাদশ শ্রেনীর শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান সৌরভ জানায়,দীর্ঘদিন পরে কলেজে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা যেন এভাবেই বাকি ক্লাস গুলো করে যেরে পারি।

এব্যাপারে ৩৩ তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রিফাত আহমেদ জানান, আমরা শ্রেনী কক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাস চলমান রাখবো। যেন শিক্ষার্থীরা তাদের ক্ষতি পুষাতে পারে।

 

অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান জানান, দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার পর আল্লাহর অশেষ রহমতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে একত্রিত হয়েছেন। আশা করি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT