1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ময়মনসিংহ ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাই -টেক পার্ক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৯৯ বার পঠিত

খালেদ খুররম পারভজ ময়মনসিংহ।

ময়মনসিংহে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ সকালে নগরীর রহমতপুর কিসমত এলাকায় এ হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৭ একর জমির ওপর ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীন জেলা পর্যায়ে হাই-টেক (আইটি) পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ময়মনসিংহে এ পার্কটি বাস্তবায়িত হচ্ছে।এতে প্রতি তলায় ১৫ হাজার বর্গফুট বিশিষ্ট সাত তলা ভবন এবং সিনেপ্লেক্স নির্মিত হবে।

পার্কটি চালু হলে প্রতিবছর ১ হাজার তরুণ প্রশিক্ষণ গ্রহণ ও ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী দুই বছরের মধ্যে পার্কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ময়মনসিংহ হাই-টেক পার্ক এই এলাকার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা হবে। এটি চালু হলে এলাকার তরুণদের চাকরির জন্য ঢাকা কিংবা বিদেশমুখী হতে হবে না।
এ সময় ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম মনিরা সুলতানা এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT