1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় প্রধান হিসাবে যাচ্ছেন শ্রীবরদীর মনোয়ারুল ইসলাম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

এস.এম.আরফান আলী:

শ্রীবরদী সরকারি কলেজ, শেরপুর এর আইসিটি বিষয়ে প্রভাষক এবং ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা কম্পিউটার প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম বদলি হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ যাচ্ছেন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার একজন কৃতি সন্তান।

 

 

তিনি ৩ সেপ্টেম্বর, ২০১৮ সালে ৩৬ তম বিসিএস এর মাধ্যমে প্রভাষক (আইসিটি) হিসেবে শ্রীবরদী সরকারি কলেজে যোগদান করে ছিলেন।

তিনি ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শ্রীবরদী সরকারি কলেজ, শেরপুর থেকে রিলিজ নিয়েছেন।সম্ভাব্য আগামী ১২ই সেপ্টেম্বর (রবিবার) তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকাতে যোগদান করবেন। মাউশিতে যোগদান করে পরে তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যোগদান করবেন।

তিনি জানান,আশা করি আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় প্রধান হিসেবে থাকবো। উল্লেখ্য যে এর আগে তিনি এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বছরের অধিক সময় আইটি শাখায় সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি এনবিআরে সহকারী রাজস্ব কর্মকর্তা ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্সট্রাক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT